সিঙ্গেলদের সঙ্গী খুঁজে দিতে লাভ এক্সপ্রেস ট্রেন

আপনি এখনও সিঙ্গেল, অনেক খুঁজেও জোগাড় করতে পারেননি মনের মতো কোনও সঙ্গী? তবে আপনি একা নন। আপনার মতো সিঙ্গেল লাইফ নিয়ে বিষাদগ্রস্থ হয়ে আছেন চীনের প্রায় ২০ কোটি মানুষ।

আর তাই এইসব সিঙ্গেল মানুষদের নিজেদের মনের মতো সঙ্গী খুঁজে দিতে চীনের চেংদু রেলওয়ে হতে নিয়েছে এক অভিনব উদ্যোগ।

চেংদু রেলেওয়ে পরিচালিত লাভ এক্সপ্রেস নামে একটি বিশেষ ট্রেনের মাধ্যমে এক হাজার সিঙ্গেল তরুণ-তরুণীদের একটি ভ্রমণে পাঠায় তারা। উদ্দেশ্য একটাই যাতে তারা তাদের একাকীত্বের কষ্ট লাঘব করে সঙ্গী খুঁজে নিতে পারে।

চীনা মাধ্যমগুলো জানায়, এই ট্রেনে এক হাজার সিঙ্গেল তরুণ-তরুণীকে নিয়ে প্রাচীন শহর ঝাউ সুইয়ের উদ্দেশ্য দু’দিন এক রাতের ভ্রমণের ব্যবস্থা করা হয়।

এসময় ট্রেনে নানা রকমের খাবারের পাশাপাশি খেলাধুলারও আয়োজন রাখা হয়। একইসাথে ট্রেনে চীনা ট্র্যাডিশনাল পারফর্মেন্সেরও ব্যবস্থা ছিল।

উল্লেখ্য, গত তিন বছর যাবৎ এই কার্যক্রম পরিচালনা করে আসছে চেংদু রেলওয়ে। তারা দাবি করেন, এই ট্রেনে অন্তত দশ জন তাদের পছন্দের সঙ্গী খুঁজে পেয়েছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *